শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৭ পিএম, ২০২০-০৯-২৬
চসিকের আয় বাড়াতে আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং সিটি করপোরেশন আইন সংশোধনের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে গঠিত পরামর্শক কমিটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইগারপাস চসিক ভবনে আয়োজিত কমিটির সভায় এ পরামর্শ এসেছে বলে জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
সভায় খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিনিয়োগকারীদের বলেছেন-আপনারা আসেন। প্রধানমন্ত্রী বিনিয়োগের সুবিধার জন্য কর্ণফুলী নদীর তলদেশে টানেল করছেন। চট্টগ্রাম থেকে ঘুনধুম পর্যন্ত রেললাইন যাচ্ছে। এটা পরবর্তীতে মায়ানমার হয়ে চায়নায় যুক্ত হবে। তখন দেশের অর্থনীতির বিশাল স্বর্ণদুয়ার খুলে যাবে। বে-টার্মিনাল চালু হলে ভারত, নেপাল, ভুটান, তিব্বত প্রভৃতি দেশ মাল্টিলেবেল কানেক্টিভিটির মাধ্যমে বন্দরকে ব্যবহার করতে পারবে।
‘ভৌগলিক অবস্থানের কারণে এ শহরে সবচেয়ে সুবিধা ভোগ করছে চট্টগ্রাম বন্দর। একটি টেকসই অর্থনীতির জন্য উৎপাদনশীল বন্দর প্রয়োজন। আর উৎপাদনশীল বন্দরের জন্য একটি সচল শহর দরকার। শহর সচল না থাকলে বন্দর কিভাবে চলবে? কাস্টম থেকে প্রচুর অর্থ নিয়ে যাচ্ছে এনবিআর। সেখান থেকে আমাকে কেন এক শতাংশ লভ্যাংশ দিবে না’ বলেন চসিক প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ, নৌবাহিনীর কমোডর (অব.) জোবায়ের আহমেদ, নগর পরিকল্পনাবিদ ও রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস এবং বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এমএ সালাম।
নান্দনিক, পরিবেশবান্ধব ও উন্নত চট্টগ্রাম নগর গড়তে বিশিষ্টজনদের পরামর্শ গ্রহণ উপলক্ষে ১৭ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছেন চসিক প্রশাসক।
সভা শেষে চসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, যারা সিটি করপোরেশনের সুযোগ-সুবিধা ভোগ করেও ট্যাক্স দিবে না, তারা করপোরেশনের সুবিধা ভোগ করতে পারবে না। তাছাড়া চট্টগ্রাম বন্দর, বিপিসিসহ সরকারি যেসব প্রতিষ্ঠান শহর ব্যবহার করে আয় করেন তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায়ের বিষয়ে চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পরামর্শক কমিটি বেশ কিছু পরামর্শ দিয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited