শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫২ পিএম, ২০২২-০৯-২২
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির গণিত বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব বিষয় নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৮৫৫ জন। অনুপস্থিত ১ হাজার ১৯৯ জন।
কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮৭১ জন এবং অনুপস্থিত ২৬৭ জন।
রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৫৬৩ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫০১ জন। অনুপস্থিত ৬২ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ২৬৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ১৬১ জন এবং অনুপস্থিত ১০৪ জন।
বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩৪৮ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৮৩ জন এবং অনুপস্থিত ৬৫ জন পরীক্ষার্থী। ২১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত ১ হাজার ৬৯৭ জন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৯৭ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited