শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৭:২৫ পিএম, ২০২২-০৯-২০
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউপি‘র দূর্ঘম সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার এলাকার পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সন্তু লারমা) পক্ষের দর্পণ চাকমা নামে, এক সমর্থককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে সংঘঠনটি।
হত্যার ঘটনার জন্য জেএসএস (সন্তু লারমা) পক্ষ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত খীসা) পক্ষকে দায়ী করেছে। এদিকে ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষ দাবি করেছে জেএসএসের (সন্তু লারমা) দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারনে এ হত্যাকান্ড ঘটেছে। জানাযায়, নিহত দর্পণ চাকমা দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির বাসিন্দা। সংগঠনের পক্ষ হতে এ বিষয়ে সঠিক কোন তথ্য জানাতে পারেননি।
হত্যার ঘটনায় একাধিক সূত্রে জানা যায়, সোমবার সকালে দর্পণ চাকমা বাবুছড়া ইউপি‘র ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়ি বাজারের দোকানে বসা ছিলেন। সশস্ত্র দলের ৮-১০ জনের একটি দল মাইনী নদীর পাড়ে নিয়ে গিয়ে গুলি করেন। তারা নৌযান ব্যবহার করে ঐ এলাকায় এসেছিল। এসময় দর্পন চাকমা ঘটনা স্থলেই মারা যান।
জেএসএস (সন্তু লারমা) বাঘাইছড়ি থানা কমিটির সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা বলেন, ‘নিহত দর্পণ চাকমা আমাদের সংগঠনের সমর্থক ছিলেন। সে পার্বত্য চুক্তির পক্ষে কথা বলতেন। এ কারনেই তাকে ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের অস্ত্রধারীরা তাকে দোকান থেকে ধরে নিয়ে হত্যা করেছে। ‘ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষ থেকে যে অভিযোগ তুলেছেন তা সত্য নয়। নিজেদের মাঝে কোন কোন্দাল নেই। জেএসএস ঐক্যবদ্ধ ভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলন করে।
ইউপিডিএফ (প্রসীত খীসা) দীঘিনালা উপজেলা সংগঠক সজীব চাকমা বলেন, ‘দর্পণ চাকমা‘র হত্যাকান্ডে আমাদের সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। নাড়াইছড়িতে আমাদের সংগঠনের কোন কার্যক্রম নেই। আমরা জানতে পেরেছি জেএসএস (সন্তু লারমা) পক্ষের একটি পক্ষ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ চায়, আরেকটি পক্ষ সংঘাত চায়। তাদের নিজেদের কোন্দালে দর্পণ চাকমা মারা গেছে। দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, ‘উপজেলার নাড়াইছড়ি এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে শুনেছি। সীমান্তবর্তীর দূর্গম এলাকা এবং ওখানে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।’
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited