চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরের আয় ৩৫৮৫ কোটি

স্টাফ রিপোর্টার :    |    ১১:৫০ এএম, ২০২২-০৯-২০

চট্টগ্রাম বন্দরের আয় ৩৫৮৫ কোটি

এক বছরে ৩ হাজার ৫৮৫ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম বন্দর। এর মধ্যে সরকারের ভ্যাট, কর, উন্নয়ন প্রকল্পের ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সিটি করপোরেশনের পৌরকর ইত্যাদি বাদ দিয়ে নিট আয় হয়েছে ১ হাজার ৭৫ কোটি টাকা।

এর আগে ২০২০-২১ অর্থবছরে বন্দরের মোট আয় হয়েছিল ৩ হাজার ৭০ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে নিট আয় ছিল ৬৯৮ কোটি টাকা।

বন্দর মূলত বার্থ, জেটি ভাড়া, কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) চার্জ, ক্রেন চার্জ, পোর্ট ডিউস, বার্থিং আনবার্থিং, পাইলটিং ফি, টাগবোট ভাড়া, জাহাজে পানি সরবরাহ, কার্গো ল্যান্ডিং চার্জ, শিপিং চার্জ, রিমোভাল চার্জ, স্টোরেজ চার্জ, টার্মিনাল চার্জ, স্টাফিং-আনস্টাফিং চার্জ, ইলেকট্রিক চার্জ, এফডিআর খাতে আয়, বন্দরের জায়গা ও স্থাপনার ভাড়া ইত্যাদি নানা খাতে আয় করে থাকে।

সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে বন্দরের আয় থেকে উন্নয়ন খাতে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৫৭৮ কোটি টাকা।

প্রায় ৫৭৬ কোটি টাকা সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে। ৪২ কোটি টাকা দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পৌরকর খাতে।
বেতন-ভাতা খাতে ব্যয় হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা।  
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, এ বছর অন্য বছরের চেয়ে বেশি মুনাফা অর্জন হয়েছে। অর্জিত মুনাফা ব্যয় হবে বন্দরের উন্নয়নে। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্দরের কেনাকাটা, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে খরচ কমানো হয়েছে। পিসিটি, বে টার্মিনাল, মাতারবাড়ীসহ অনেক প্রকল্পের কাজ চলমান আছে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন নতুন ইক্যুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে।  

লয়েডস লিস্টের তালিকায় শীর্ষ ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৪তম। তিন ধাপ এগিয়েছে আগের বছরের চেয়ে। বছরে গড়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে। আইএসপিএস কোড বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর সন্তোষজনক অবস্থানে আছে। এতে বন্দরের ইমেজ বাড়ছে।  

দেশের প্রধান সমুদ্রবন্দরে ২০২১-২২ অর্থবছরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর আগের অর্থবছরে ৩০ লাখ ৯৭ হাজার ২৬৩ টিইইউস (২০ ফুটের একক) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিকটন। এ সম জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ২৩১ টি।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর