শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৫:৪৫ পিএম, ২০২২-০৯-১৮
আনোয়ারায় রায়পুর ইউনিয়নে বাহরুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় প্রয়োজনীয় আসবাবপত্র ও খাবার বিতরন করেছে হেল্পিং সোসাইটি।
১৭ই সেপ্টেম্বর (শনিবার) মানবিক, সেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠন হেল্পিং সোসাইটি প্রজেক্ট-১ এর কার্যক্রম শুরু করেন। সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কাজের অংশগ্রহণ হিসেবে সংগঠনের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে এই উদ্দ্যোগ গ্রহন করেন।
এতে উপস্থিত ছিলেন আনোয়ারা ব্লাড ব্যাংক ও স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের এডমিন আলী নূর জেমস। আসবাবপত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেল্পিং সোসাইটির সিনিয়র সদস্য মামুন, ইব্রাহীম ও মাসুদ। এ সময় হেল্পিং সোসাইটি ১ম পথচলার যাত্রায় সকল সদস্যদের এমন মানবিক প্রয়াস অব্যাহত রাখতে এবং সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদেরকে সামাজিক কাজে এগিয়ে আসতে আহবান জানান হেল্পিং সোসাইটির প্রতিষ্ঠাতা সাফাক আল জাবির নোমান।
তিনি এ কর্মসূচি সফল করতে যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের দোয়া প্রত্যাশা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন তানভীর, আরমান, সাকিব, সাজ্জাদ, সাকিল, সোহেল, ইমন, সাব্বির, শওকত, রোকন, রানা, জীবন, নয়ন, তাহসিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited