চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতির পিতার প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালামের ফুলেল শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার :    |    ০৪:১৬ পিএম, ২০২২-০৯-১৮

জাতির পিতার প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালামের ফুলেল শ্রদ্ধা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম রবিবার সকালে চসিকের অস্থায়ী কার্যলয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তাঁর
কর্মকান্ডের শুভসুচনা করেন। 

এসময় তিনি বলেন, চসিকের প্রধান ও মূখ্য কাজ নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন ও জনসাধারণের চলাচলের রাস্তা ঘাট ঠিক রাখা। এই কাজগুলো যথা সময়ে করতে পারলেই নগরবাসির জন্য পরিবেশ বান্ধব একটি নগর গড়েতোলা সম্ভব।

 তিনি আরো বলেন, সনাতনী সম্প্রদায়ের আসন্ন দূর্গাপুজা উপলক্ষে নগরীর খানা-খন্দক যুক্ত রাস্তা সমুহ জরুরী ভিত্তিতে মেরামত, সড়কবাতি সচল রেখে আলোকায়নের ব্যবস্থা এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার হাত থেকে রক্ষায় ব্যাপকভাবে মশার ঔষুধ ছিটাতে হবে এবং এই কাজ সঠিকভাবে তদারকী করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত কাউন্সিলর জেসমীন পারভিন জেসী, ফেরদৌসি আকবর, শাহনুর বেগম, নীলু নাগ, জাহেদা বেগম পপি, তসলিমা বেগম নুরজাহান, হুরে আরা বিউটি, শাহিন আকতার রুজি, রুমকী সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিবিএ সভাপতি ফরিদ আহম্মদ প্রমুখ। 

আফরোজা কালাম আরো বলেন, বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্লের সোনার বাংলা বির্নিমানে আমরা সক্ষম হবো। তিনি তাঁর দায়িত্ব পালনকালে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর