শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৬ পিএম, ২০২২-০৯-১৭
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ৮৪ নম্বর ক্লাস্টারের এইচ-১ কক্ষের আবদুস সালামের ছেলে এরশাদ উল্লাহ (৩২), তার ছেলে মো. শাহেদ (১০), আবদুস শুক্কুরের মেয়ে খোদেজা বেগম (২৮), মৃত রশিদ আহমদের ছেলে মো. হাসান (৩৫), তার মেয়ে রোসমিন আক্তার (১৫), ছেলে মো. তোফায়েল (৯ মাস) ও নুর মোহাম্মদের মেয়ে সেতারা বেগম (২৭)।
স্থানীয়রা জানান, ভোরে উপজেলার কেরামতপুর বাজারে সন্দেহজনকভাবে সাত রোহিঙ্গাকে ঘুরতে দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাতদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে পুলিশ তাদের চরজব্বার থানায় নিয়ে যায়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জানান, আটক ৭ রোহিঙ্গাকে দুপুরে ভাসানচর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited