শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৪১ পিএম, ২০২২-০৯-১৭
গত সপ্তাহে দাম বেড়েছিল ডিমের ডজন ও মুরগির দাম কেজিতে ১০ টাকা। সেই দাম এখনো কমেনি।
সবজি-মাছের দামেও মিলছে না স্বস্তি। খুচরায় প্রতিকেজি চাল ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট বাজার ও চকবাজার ঘুরে দেখা গেছে,পাইকারি চালের বাজারে বস্তাপ্রতি চালে ১শ টাকা বেড়ে মিনিকেট ৩ হাজার ৫শ, বিআর-২৮ জাতের চাল ২ হাজার ৭শ, স্বর্ণা ২ হাজার ৬শ, নাজিরশাইল ৩ হাজার ৭শ, পাইজাম ২ হাজার ৭শ ও মোটা আতপ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে মোটা চালের কেজি (স্বর্ণা ও লতা) ৩ টাকা বেড়ে ৫৪ থেকে ৫৫ টাকা, কেজিতে দুই টাকা বেড়ে বিআর-২৮ জাতের চাল ৫৫ থেকে ৬০ এবং চিকন চাল (মিনিকেট) ৭৪ থেকে ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া নাজিরশাইল কেজিতে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
ব্রয়লার মুরগি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫২০ টাকায়। সোনালি মুরগি ৩২০ এবং দেশি মুরগি ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী মতিউর রহমান বলেন, মুরগির দাম গত সপ্তাহের দরে বিক্রি হচ্ছে। মজুরি ও পরিবহন খরচ বাড়ায় সব কিছুর বাড়তি দাম।
নগরের বাজারগুলোতে ৫০ টাকার নিচে মিলছে না সবজি। বাজারে প্রতিকেজি গোল বেগুন ৮০, লম্বা বেগুন ৬০, হাইব্রিড শসা ৮০, চিচিঙ্গা ৪০, কচুমুখি ৫০, বরবটি ৭০ টাকা, পটল ৪০, লাউ ৬০, চালকুমড়া ৪০, ঢেঁড়স ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
বাজারে বড় সাইজের ইলিশ এক হাজার ২০০ টাকা, মাঝারি আকারের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায়, ছোট সাইজের ইলিশ ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি রুই মাছ ৩২০, তেলাপিয়া ১৬০, শিং মাছ ৩৫০, কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited