শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:০৩ পিএম, ২০২২-০৯-০৩
চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পৃথক অভিযানে ইসমাইল (২৮),আব্দুল মালেক (৩৩), জাবেদ হোসেন (৩৪) , মোঃ ফিরোজ (৩৫) নামের চার আসামিকে গ্রেফতার করেেছ। শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া এলাকা থেকে গাঁজাসহ দুই আসামি,সিআর পরোয়ানাভুক্ত এক আসামি,এরআগে শুক্রবার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকা থেকে অন্য এক আসামিকে আটক করা হয়। এসময় তিন আসামির কাছ থেকে ২ কেজি ৩'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা, ইসমাইল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের পুত্র, আব্দুল মালেক চট্টগ্রাম শহরের খুলশী থানার মাস্টার লেইন ঝিলের পাড় এলাকার আব্দুল হকের পুত্র, জাবেদ হোসেন নোয়াখালী জেলার সদর থানার জামালপুর এলাকার জাকির হোসেনের পুত্র, মোঃ ফিরোজ মিরসরাই উপজেলার নাজিরপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, "শুক্রবার-শনিবার পৃথক অভিযানে ২ কেজি ৩'শ গ্রাম গাঁজাসহ ইসমাইল, আব্দুল মালেক এবং জাবেদ হোসেনকে এবং সিআর পরোয়ানা ভুক্ত মোঃ ফিরোজ কে আটক করা হয়" আসামিদেরকে শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited