শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:২২ পিএম, ২০২২-০৮-২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে সাহিত্যিক পাশা মোস্তফা কামালের কাহিনী অবলম্বনে লেখক শায়লা রহমান তিথি নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ মুক্তি পেয়েছে। তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বুধবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন।
সচিব মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রের জন্য নির্মাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের মানুষের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবে।২০২০-২১ অর্থবছরের অনুদানে নির্মিত এ চলচ্চিত্রের পরামর্শক ও 'সূর্যদীঘল বাড়ি' সিনেমার পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার ও চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৪-২৫ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্রটির তিনটি প্রদর্শনী হচ্ছে।গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত এ চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে।এটির চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণ এসএম সুমন আহমেদ, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়।সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন বাপ্পা মজুমদার। তার সঙ্গে গলা মিলিয়েছেন মধুমিতা মৌ।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited