শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০২:৫৭ পিএম, ২০২২-০৮-২১
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ৯৪ বোতল বিদেশী মদ ও ২৪৮ ক্যান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় টেকনাফের কেরুনতলী এলাকাস্থ চালিয়াতলী ব্রীজের দক্ষিণ পাশে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পূর্ব জোন বিসিজি স্টেশান কমান্ডার লে: কমান্ডার মো: আশিক আহমেদ বলেন, গোপন সংবাদে জানতে পারে টেকনাফ উপজেলার চালিয়াতলী ব্রীজ সংলগ্ন এলাকায় মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে।
এ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশান টেকনাফ কর্তৃক চালিয়াতলী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । ফলে ব্রীজের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় অভিনব কায়দায় লুকানো ৭টি বস্তা দেখতে পায়। পরবর্তীতে বস্তা গুলো তল্লাশী করে ৯৪ বোতল বিদেশী মদ (গ্রাভ রয়েল) এবং ২৪৮ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited