শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৪ পিএম, ২০২২-০৮-২০
রাঙ্গুনিয়ায় বনগ্রাম মাদ্রাসা পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাছান (৮) মোহাম্মদ হোসাইন (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা স্থানীয় মোহাম্মদ শফির ছেলে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নস্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী মোঃ আবু জাফর বলেন, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম আবুল খায়ের কলোনীর মোহাম্মদ সফির দুই পুত্র বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে। পরবর্তীতে এলাকাবাসী বাড়ির পাশে বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরের পানিতে সন্ধান চালিয়ে দুই ভাইয়ের লাশ রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়।
দুই সহোদরকে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত দুর্ঘটনার বিষয়টি কেউ থানায় জানায়নি বলে আমাদের চট্টগ্রামকে জানান রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited