শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৯:১২ পিএম, ২০২২-০৮-১৫
চট্টগ্রামের বাঁশখালীতে ড্রিলমেশিন নিয়ে পাকা ভবনে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মঈন উদ্দিন হাছান সাগর (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থী বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ড এলাকার আলী মাঝির বাড়ির মাওলানা আবুল কাশেম ছিদ্দিকী এর ছোট ছেলে। নিহত সাগর ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থী। সে বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্র।
সোমবার (১৫ আগস্ট) সকালে ১০টার দিকে উপজেলার চাম্বল ইউপির উত্তর চাম্বল এলাকায় একটি পাকা ভবনে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতের শকট সার্কিটে ঘটনাস্থলেই তার মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের মামাত ভাই হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন বলেন- 'সাগর পড়ালেখার পাশাপাশি ইলেকট্রিকের কাজ শিখছে। সে সুবাদে আজ চাম্বলে একটি পাকা ভবনে ইলেকট্রিকের কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে ড্রিলমেশিন চালনা করার সময় ধাক্কায় বিদ্যুতের বোর্ডে সটকে পড়ে যায় সে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।'
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, 'সাগরকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।'
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited