শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৯ পিএম, ২০২২-০৮-০৭
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর জিইসি মোড়, গোলপাহাড় মোড়, এশিয়ান হাইওয়ে শুলকবহর হয়ে বহদ্দারহাট কাঁচাবাজার ও মোড় এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উভয় পার্শ্বের বিভিন্ন অবৈধ স্থাপনাসহ দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে ।
ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তা ও ফুটপাত রেখে যান ও জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে ফিরিঙ্গীবাজার এলাকার বিভিন্ন সড়কের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে ফিরিঙ্গীবাজার এলাকায় নির্মানাধীন ভবনের নিচে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় উক্ত পানি ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং আগামীতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিককে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited