চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

যুদ্ধ পরবর্তী সমাজ বিনির্মাণে অন্যতম সংগঠক ছিলেন শেখ কামাল..নজরুল ইসলাম এমপি

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৩:০৯ পিএম, ২০২২-০৮-০৬

চন্দনাইশে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী, তারুণ্যের দীপ্ত প্রতীক মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৭৫ সালে আত্তায়ীদের গুলিতে শহীদ হন। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে শিক্ষার অন্যতম উৎসবমুখ ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনঃগঠন, পুনর্বাসন কর্মসূচীর পাশাপাশি সমাজের পশ্চাতপদ জনগোষ্ঠির ভাগ্যনোন্নয়নে সমাজ চেতনায় মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল প্রথম সারির সংগঠক। 

তিনি বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্প গোষ্ঠি। তিনি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় উৎসাহ ছিল তাঁর। আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল নতুন নতুন খেলোয়ার সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ শিবির গড়ে তুলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। 

গতকাল ৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আকতার, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী শেষেআলোচনা সভা উপজেলা আইসিটি কনফারেন্স হলে নির্বাহী কর্মকর্তা নাসরীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। ইউআরসি ইনস্ট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা হাসান মো. আহসান উল্লাহ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন প্রমুখ। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর