শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৩:০১ পিএম, ২০২২-০৮-০২
কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেল নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ টি উদ্ধার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর মরদেহ উখিয়া থানায় রাখা রয়েছে।
কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিলো।
হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী বলছে, ৩০৪ নং কক্ষটি সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাত জাহান লিজা (২৩) নামে এক তরুণী।
যেখানে তার ঠিকানা- হ্নীলা,টেকনাফ ও পেশা চাকুরী উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার উল্লেখ করা আছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ” মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিলো, সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে লাশ থানায় রাখা হয়েছে।”
বিপুল চন্দ্র দে আরো জানান, ” নিহত তরুণী একা ঐ কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নাম্বারটি বন্ধ এবং এখন তার কোন স্বজনের খোঁজ পাওয়া যায়নি।”
কি কারণে এই ঘটনা ঘটলো? সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে উল্লেখ করে বিপুল চন্দ্র জানান, এব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited