শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৩ পিএম, ২০২২-০৭-২৮
দেশের জনশক্তি তথা বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে দেশে ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজান ও সন্দ্বীপে দুটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।
এছাড়াও গোপালগঞ্জ, রংপুর, পাবনা, নরসিংদী, সিরাজগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, গাজীপুর, শেরপুর, টাঙ্গাইল, লালমনিরহাট ও কিশোরগঞ্জে এসব কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করেন জনশক্তি ও কসর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ১০ টি ট্রেডে প্রতিবছর ৪০ হাজার ৯৬০ জন কর্মীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এসব কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বৈদেশিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা, দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি এবং সারা দেশে কারিগরী প্রশিক্ষণের সুযোগ এবং কাজের ক্ষেত্র সম্প্রসারণ প্রভৃতি লক্ষ্য নিয়ে এসব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়।
কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গুলো চালু হওয়ায় সারা বছর ১০৪ টিটিসি ও ৭ টি আইএমটি বছরে ৯ লক্ষ জনকে প্রশিক্ষণ প্রদান করতে পারবে। ফলশ্রুতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর জন্য নির্ধারিত এসডিজি লক্ষ্যমাত্রা ১০.৭ এর আওতায় কম খরচে অভিবাসন নিশ্চিত করা যাবে এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ কর্মী প্রেরণ শতকরা ৫০ ভাগে উন্নীত হবে। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে সরকারে প্রতিশ্রুতি প্রতিবছর প্রতি উপজেলা থেকে ১০০০ জন দক্ষ কর্মী প্রেরণ সম্ভব হবে।
চট্টগ্রামের রাউজানের কুণ্ডেশ্বরীতে প্রতিষ্ঠিত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষে ছয়টি ট্রেড কোর্সে প্রশিক্ষাণার্থীগণ ভর্তির সুযোগ পাবে। ট্রেডসমূহ হচ্ছে- ইলেক্ট্রিক্যাল, আটোমেশন, রিফ্রেজেটর, কম্পিউটার, গার্মেন্টস ও মেশিনসপ। প্রতি আসনে ভর্তিও সুযোগ থাকবে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী। প্রশিক্ষণের মেয়াদ হবে ৬ মাস। আর সনদ্বীপের প্রশিক্ষণ কেন্দ্রে এসব কোর্সের সাথে বাড়তি আছে সিভিল ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন কোর্স। নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে রয়েছে একাডেমিক ভবন, প্রিন্সিপাল কোয়ার্টার, ডরমিটরী ভবনসহ অন্যান্য স্থাপনা। রাউজানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ব্যায় ৩০৭.৫১ লক্ষ টাকা এবং স›দ্বীপের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ব্যায় ২১৬৩.৬২ লক্ষ টাকা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited