চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরীর গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের ৩১ একর ভূমি-সম্পত্তি  বেআইনী  জবর দখলের  প্রতিবাদে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৪৮ পিএম, ২০২২-০৭-২৮

নগরীর গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের ৩১ একর ভূমি-সম্পত্তি  বেআইনী  জবর দখলের  প্রতিবাদে সংবাদ সম্মেলন 

চট্টগ্রাম নগরীর  ৯ নং  উত্তর  পাহাড়তলী মৌজায় অবস্থিত  শ্রী শ্রী গুরুকূল ব্রহ্মচর্য্য  আশ্রমের ৩১ একর  দেবোত্তর জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  কর্পোরেট ভূমিদস্যুরা  জবর দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উক্ত আশ্রমের সন্যাসী ও ভক্তরা । 

বৃহস্পতিবার (২৮ জুলাই),  সকাল ১১ টা ৩০ মিনিটে,  চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হ'লের সংবাদ সম্মেলনে গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের  ভক্তদের পক্ষে এই অভিযোগ তুলে ধরেন দয়াময় আশ্চর্য ডালিম।

তিনি বলেন, স্বর্গীয় দীনেশ চন্দ্র মিত্র ১৯৩৮ সালে ১০ দ্রোন,  পূজা পার্বনের জন্য গুরুকুল  ব্রহ্মচর্য্য আশ্রমের কাছে দানপত্র মূলে দেবোত্তর বা ওয়াকফ করেন ।  আশ্রমের নামে  পি.এস ও বি.এস জরিপ  বলবত আছে।  এদিকে জবরদখলকারী ভূমিদস্যুরা  প্রতিনিয়ত আশ্রমের  দর্শনার্থীদের নানাভাবে হয়রানি ও নাজেহাল করে আসছে।। ইতিমধ্যে ৫ একর দেবোত্তর ভূমি বেআইনিভাবে  দখল করে নিয়েছে।  ভুমিদস্যুরা  আশ্রমের জায়গা দখল করার জন্য একের পর এক সাইনবোর্ড লাগিয়ে ২৩ একর দেবোত্তর সম্পত্তি জবর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে।  

তিনি আরো তুলে ধরেন, অপতৎপরতাকারীদের বিরুদ্ধে  আশ্রমের দায়ের করা মামলা নং ১/২২  সিনিয়র সহকারী জজ আদালত ১২ ই ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা  আদেশ দেন।  আদেশ বলবৎ থাকার সত্ত্বেও  ভূমিদস্যুরা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা শুধু আদালত অবমাননা করে নাই,  তারা শান্তিভঙ্গের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন অপকৌশল  অবলম্বন করে  জাল দলিল বানিয়ে, রাতের আধারে পাহাড় কেটে দখল স্বত্ব দেখিয়ে  সম্পত্তি বিক্রি ও বাটোয়ারা পায়তারা করে আসছে। 

তাই আমরা জবর দখলকারী ভূমিদস্যুদের কাছ থেকে শ্রীশ্রী গুরুকুল আশ্রম মন্দিরের জায়গা দখল ঠেকাতে ও দর্শনার্থীদের নিরাপত্তায় প্রধানমন্ত্রী,  স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি পুলিশ কমিশনার, কাউন্সিলর ও স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক দলের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, রানা দাশ গুপ্ত বলেন,কর্পোরেট ভূমিদস্যু ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এস.আলম ট্রেডিং কর্পোরেশন, এস.আলম প্রোপার্টিজ লিঃ, হাশেম কর্পোরেশন ও মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের  সাংগঠনিক সম্পাদক শ্যামল পালিত, শ্রী শ্রী গুরুকূল আশ্রমের  ভক্ত বিপুল রোদ, সুজিত চৌধুরি, রঞ্জিত সিকদার,  কিশোর কুমার পাল, প্রমুখ। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর