শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৬:২২ পিএম, ২০২২-০৭-২৮
বাঁশখালীতে দু'টি ওয়ানশুটারগানসহ দুই ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার খুদুকখালী গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মো.আব্দুল হালিম প্রকাশ বাচ্চু (৩৮) ও উপজেলার সোনাই বাপের বাড়ির আব্দুস সালামের ছেলে মো. সাগর (৪২)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর পৌনে ৫ টায় ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে গোপন সংবাদে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
তিনি বলেন, 'বুধবার ভোরে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির খুদুকখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দু'টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। এই অস্ত্র দিয়ে যারা সমুদ্র এলাকায় মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলেও জানান তিনি।'
গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল হালিমের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে বলে জানা যায়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited