চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বায়েজিদ লিংক রোডে বাড়ছে দুর্ঘটনা

রিপোর্টার    |    ০৫:৪১ পিএম, ২০২২-০৭-২৮

বায়েজিদ লিংক রোডে বাড়ছে দুর্ঘটনা

প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দৃষ্টিনন্দন বায়েজিদ লিংক রোড। গত কয়েক মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত আটজনের। ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়কটিতে আহত হয়েছেন বহু মানুষ। দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। তবে দৃষ্টিনন্দন এই সংযোগ সড়কটি যেন এখন এক আতঙ্কের নাম। রোডটি  চালুর পর থেকেই প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনার জন্য বিপদজনক হয়ে উঠেছে সড়কটি।

গত শনিবার ২৩ জুলাই বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাবার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় প্রাণ যায় এক শিক্ষার্থীর। সন্তান হারিয়ে বাবার আহাজারিতে কাঁদিয়েছে বহু মানুষকে। ঠিক তেমনি গত ২৭ এপ্রিল দ্রুতগতির বাস এক পথচারিকে চাপা দেয়ার ঘটনাও নাড়া দিয়েছিলো সবাইকে। এর আগে এক অটোরিকশাকে চাপা দিলে প্রাণ হারান এক প্রতিবন্ধী সহ দুইজন। 
একের পর এক দুর্ঘটনার পেছনে মিলেছে বেশ কিছু কারণ।  যার অন্যতম দুপাশে পাহাড় থেকে মাটি পড়ছে সড়কে, বৃষ্টির পানির সঙ্গে মিশে যা তৈরী করছে ঝুঁকি। এছাড়াও ফুটপাত চলার উপযোগী না হওয়ায় পথচারীরা ঝুঁকি নিয়ে হাঁটছে মূল সড়কে। পাশাপাশি গতিনিয়ন্ত্রক না থাকায় গাড়ি দ্রুতগতিতে চলতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। তাছাড়া ছিনতাইকারীরা ওতপেতে থাকে সর্বদা। সুযোগ পেলেই হাতিয়ে নিচ্ছে ঘুরতে আসা লোকজনকে। ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বেশকটি।
স্থানী বাসিন্দারা জানান, এখানে পাহাড়ের মাটিগুলো ধসে রাস্তায় পড়ে থাকে। আর ফুটপাতে অনেক জায়গা থাকলেও ময়লা আবর্জনা ও গাছে ঢেকে গেছে।সড়কে গাড়িগুলো অনেক দ্রুত চলাচল করে। ড্রাইভাররা যখন গাড়িগুলো চালায় মনে হয় তাদের ব্রেক নেই। আর এটা দেখতে হাইওয়ে রোডের মতো কিন্তু কোনো গতিনিরোধক নেই।
সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল করিম বলেন, এই সড়কটিতে নেই আলোর ব্যবস্থা এর পাশাপাশি আরও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। দেখা যায় এখানে ওই ধরনের ইলিগেটর নেই। আর রাতের বেলায় বিশেষ করে যদি লাইটিংয়ের ব্যবস্থাগুলো হয় তাহলে মনে এ রাস্তায় অনেকটা ঝুঁকি কমে আসবে।

নগরবিদরা মনে করেন, ফুটপাতটা রেলিং যুক্ত হওয়া উচিত। যাতে হুট করেই রাস্তায় চলে আসতে না পারে। গতিসীমা নিয়ন্ত্রণের দরকার। পাহাড় থেকে কোনও মাটি যাতে রাস্তায় না আসতে পারে সে ব্যবস্থাটা করতে হবে।
তবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি পেলে সড়কটির ব্যবস্থাপনা পুনর্নির্মাণ করার কথা বলছে সিডিএ।
সিডিএ উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, যে কোনও হাইওয়েতে সার্ভিস লেনটা আসলে জরুরি। হয়তো আমাদের ফিউচার প্ল্যানে থাকবে। এখানে পাহাড় কাটার বিষয়ে আইনগত একটি বিষয় রয়েছে। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষে অনুমতি সাপেক্ষে  আমরা দ্রুততম সময়ে পাহাড় রিটেইন করতে পারবো।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর