শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:০৫ পিএম, ২০২২-০৭-২৩
"নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" বেকারত্ব দূর করি" এই প্রতিপাদ্যে ২৩ জুলাই সকালে চট্টগ্রাম জেলা মৎস্য অফিসে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লিলির লিখিত বক্তব্যের মাধ্যমে ৭ দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে জেলায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, গুরত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, গুরত্বপূর্ণ উপজেলায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা সহ মৎস্য জীবিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
এই সময় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাশ সহ জেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিন যাবত সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২পালিত হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited