চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বরকলে আশ্রয় পেল ৫ গৃহহীন পরিবার

বরকল (রাঙ্গামাটি) প্রতিনিধি ::    |    ০৫:৫৩ পিএম, ২০২২-০৭-২১

বরকলে আশ্রয় পেল ৫ গৃহহীন পরিবার

সারা দেশের ন্যায় রাঙামাটি বরকলে  মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬হাজার ২শ ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর আওতায় বরকল উপজেলায় ৫ টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। 

বৃহস্পতিবার (২১ জুলাই ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,পার্বত্য এলাকায় ভৌগোলিকগত কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ। তাছাড়া বাংলাদেশে বছরখানেক আগে করোনা মহামারীর কারণে অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছিল।এসব বাস্তবতার মধ্যে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে।

তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ঠিকানা করে দিয়েছেন।যা সত্যিই সাধুবাদযোগ্য এবং প্রশংসার দাবি রাখে।মানব কল্যাণে সমাজে বসবাসরত সকলকে ভাবতে হবে।আর মানুষ মানুষের প্রতি আন্তরিক থাকতে হবে। কারণ মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা।মানবতার জয় হবে।মানুষ মানুষকে নিয়ে থাকতে হবে।বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকার অাহ্বান জানান উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা ।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়ের প্রকল্প হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প।ইতোমধ্য ১লক্ষ ৮৫ হাজার ঘর নির্মাণ করা হয়েছে।এরইমধ্যে ২৬হাজার ২শ২৯ টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর ৮লক্ষ গৃহ নির্মাণ করে দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।সেই লক্ষ্যে বরকল উপজেলার দূর্গম এলাকায় চ্যালেন্জ মোকাবেলা করে ৬০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করে দেয়ায় মনে বড় প্রশান্তি অনুভব করছেন।তবে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা থাকায় সহজতর হয়েছিল।ভবিষ্যতে বরকল উপজেলায় আরো গৃহ নির্মাণ করা হবে যদি এলাকাবাসীর আগ্রহ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকে। অপরদিকে,৫২টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী।সেই সাথে বাংলাদেশে শতভাগ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার কথাও উল্লেখ করেন। 

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন জনপ্রতিনিধিবৃন্দ,বরকল থানা প্রতিনিধি,৪৫ বিজিবি জোন প্রতিনিধি,উপকারভোগীসহ গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরকল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা সতীশ শংকর চাকমার তত্বাবধানে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা সহ পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর