শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ১০:২০ পিএম, ২০২২-০৭-১৯
ফটিকছড়ির ভূজপুরে পুকুরে গোসল করতে নেমে তারেক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে শান্তিরহাট বাজারের পুকুরে এ ঘটনা ঘটেছে।
সে দাঁতামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্যবসায়ী মো. ইব্রাহিম ছেলে। পেশায় সে একজন রং মিস্ত্রি। স্থানীয় ইউপি সদস্য মোতালেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি ছেলেটি গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। তারেকের পিতা জানান, তারেক ও তার এক সহকর্মী বিকেলে রং এর কাজ শেষ করে শান্তিরহাট বাজারের পুকুরে গোসল করতে যায়। পরে ওই সহকর্মীকে কাজের টাকা আনতে পাঠিয়ে সে পুকুরে গোসল করতে নামে। তার সহকর্মী এসে তাকে পুকুরে ভাসতে দেখে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। পরে ঘরে পল্লী চিকিৎসক আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে দাতঁমারা ফাঁড়ির ইনচার্জ এস আই মনির হোসেন জানান, শুনেছি শান্তিরহাটে এক তরুণ গোসল করতে নেমে মারা গেছে। তবে কেউ অভিযোগ করেনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited