শিরোনাম
বরকল (রাঙ্গামাটি) প্রতিনিধি :: | ০৮:৫৮ পিএম, ২০২২-০৭-১৮
রাঙামাটির বরকল উপজেলায় ভোটার হালনাগাদের পরে শুরু হবে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম।
এ কার্যক্রম আগামী ৪অগাস্ট শুরু হয়ে ১৬অগাস্ট পর্যন্ত বলবৎ থাকবে বলে বরকল উপজেলা নির্বাচন অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়,বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ভোটারদের ছবি তোলার রেজিষ্ট্রেশন কেন্দ্রগুলোতে বড় হরিণা ইউনিয়নে বামের মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ৫ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডে ভোটারদের ছবি তোলা হবে।ভূষণছড়া ইউনিয়নে ৬ অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ৭ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডের ভোটার ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,আইমাছড়া ইউনিয়নে ৮অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ১০ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডের ভোটার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,সুবলং ইউনিয়নে ১১ অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ১২ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ড ভোটার ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,বরকল ইউনিয়নের ১৩ অগাস্ট ১-৫ নম্বর ওয়ার্ড ও ১৪ অগাস্ট ৬-৯ নম্বর ওয়ার্ডের ভোটার বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।এরপর ১৬ অগাস্ট বাদপড়া ভোটারগণের সুবিধার্থে বরকল উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলার রেজিষ্ট্রেশন কার্যক্রম ১ দিন সুযোগ দেয়া হবে।
এদিকে,ভোটার তালিকা আইন,২০০৯ এর ৬(২)খ ধারা মোতাবেক ২ জুলাই থেকে বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ভোটার হালনাগাদ কর্মসূচি শুরু হয়।এ কার্যক্রম জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত অব্যহত রাখা হয়েছে।
এ ব্যাপারে বরকল উপজেলা নির্বাচন অফিসের কর্তব্যরত কর্মচারী ত্রিনয়ন চাকমা বলেন,প্রতিবছর ন্যায় এবারও বরকল উপজেলায় ভোটার হালনাগাদ করা হচ্ছে।আর এসব কার্যক্রম বাস্তবায়নে ৫ ইউনিয়নে ভোটার এলাকায় ১৭জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী ৫৫ জন নিয়োগ দেয়া হয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited