শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৭ পিএম, ২০২০-০৯-২১
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে যে মেগা প্রকল্প দিয়েছেন তা যেন সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়। সেজন্য মানুষের আস্থাশীল দেশ প্রেমিক সেনাবাহিনীর উপর তিনি এ দায়িত্ব অর্পণ করেছেন। আমি মনে করি দায়িত্বপ্রাপ্তরা এই প্রকল্প বাস্তবায়নে তাদের শতভাগ ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। আমি মনে করি এ সমস্যা সমাধানে চসিকের লোকবল ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর সকল সেবা সংস্থার সাথে সমন্বয় পূর্বক এ কাজ সম্পাদন করা সম্ভব। প্রশাসক বলেন, নগরীতে জলাবদ্ধতা নিরসনে এবং শৃংখলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। নগরীতে সৌন্দর্য বর্ধনে এবং শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহযোগিতার কামনা করেন প্রশাসক। তিনি আরও বলেন, সেনাবাহিনী এযাবতকালে জলাবদ্ধতা নিরসনে যে কর্মযজ্ঞ করেছে তার সুফল ইতোমধ্যে নগরবাসী পেতে শুরু করেছে। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন প্রশাসক। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম নগরীতে যে উন্নয়ন কাজ করছে এতে সব ধরনের সহযোগিতা করবে চসিক। আজ সকালে বায়েজিদস্থ চট্টগ্রাম সেনানিবাস এর সদর দপ্তরে মেজর জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি. জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম’র সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি উপস্থিত ছিলেন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited