শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৩৬ পিএম, ২০২২-০৭-০৬
ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইরাকি বংশোদ্ভূত ৫৫ বছরের নাদিম জাহাবি। ঋষি সুনাক অর্থমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার (৫ জুন) নাদিম জাহাবিকে ওই পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর আগে নাদিম জাহাবি যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথ অর্থমন্ত্রী হিসেবে তার নিয়োগ অনুমোদন দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স।
এদিকে নাদিম জাহাবি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রীর পদ খালি হয়। সেই পদে নিজের অনুগত মিশেল ডোনেলানকে নিয়োগ দিয়েছেন বরিস জনসন। কুর্দি পরিবারের সদস্য নাদিম জাহাবি প্রখ্যাত জরিপ প্রতিষ্ঠান ইউগভের সহপ্রতিষ্ঠাতা। তিনি শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে এসেছিলেন। কিন্তু সে সময় তার পরিবারের সদস্যরা ইংরেজি জানতেন না। তা সত্ত্বেও পরে যুক্তরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
নাদিম জাহাবি ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এর আগে তিনি লন্ডনে কনজারভেটিভ পার্টির স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। করোনা মহামারিকালে যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি বেশ দক্ষতার সঙ্গে সামাল দেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited