চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রান বাঁচাতে ৩০ কিলোমিটার  পায়ে হেঁটে পাড়া ছেড়েছে তিন বছরের শিশু

বান্দরবান প্রতিনিধি :    |    ০৪:৩২ পিএম, ২০২২-০৭-০২

প্রান বাঁচাতে ৩০ কিলোমিটার  পায়ে হেঁটে পাড়া ছেড়েছে তিন বছরের শিশু


পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের প্রান নাশের হুমকিতে জীবন বাঁচাতে পাড়া ছেড়েছেন বান্দরবানের দুর্গম এলাকায় বসবাসরত পাঁচ পরিবারের আঠাশ জন।

শুক্রবার (১ জুলাই) রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের পাংপুরি পাড়া  ছেড়ে আসা অলক তঞ্চগ্যা  এ তথ্য জানান।

পাংকুরি পাড়া থেকে পালিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক অলক তংচগ্যা জানান,গত ২৯ জুন সকালে ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী পাড়ায় এসে অস্ত্র ঠেকিয়ে এদিকের খবর কাউকে না বলার জন্য বলে এবং প্রাণে বাঁচতে চাইলে পাড়া ছেড়ে চলে যেতে বলে।তাই পাড়ার সকলে জিবীকা নির্বাহের একমাত্র অবলম্বন আবাদকৃত ৩০ একর জমির উঠতি ফসল ও গত বছরের পাড়ায় সঞ্চিত  ৭০ থেকে ৮০ আড়ি ধান,কয়েশ মন শুকনো হলুদ,৩শ থেকে ৪শ মন আদা ফেলে প্রাণে বাঁচতে বান্দরবানের বিভিন্ন উপজেলায় আত্ন-গোপন করি।

পাড়া ছাড়ার আগে আমরা স্থানীয় চেয়ারম্যান বিশ্বনাথকে ফোনে বিষয়টি জানালেও তিনি আমাদের কোন সদুত্তর দেয়নি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মাথায় করে বহন করতে হওয়ায় তিন বছরের শিশুরাও না খেয়ে সারাদিন হেঁটে রোয়াংছড়িতে পৌছায়।সেখান থেকে গাড়িতে করে বিভিন্ন জায়গায় আত্ন-গোপন করি।
তঞ্চগ্যা আরো জানান, গত ২১ জুন রাংগামাটি জেলার বড়থলি এলাকার সাইজাম পাড়ায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও দুই শিশু আহতের ঘটনায় পাড়ার লোকজন রাঙ্গামাটির অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিলেও  শুশীল তঞ্চগ্যার পরিবার তাদের পাংপুরি  পাড়ায়  চলে আসে। তাদের আশ্রয় দেওয়ায় হয়তো আমাদের এই দুরাবস্থা হয়েছে।   এছাড়া সন্ত্রাসীদের আতঙ্কে রাঙ্গামাটির বিল পাড়ার ২৫ থেকে ৩০ পরিবার,সাজাম পাড়ার ২৩ পরিবার,খাইগ্য ছড়া পাড়ার ৮ থেকে ১০ পরিবার ও স্বর্বশেষ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের পাংপুরি পাড়ার ৫ পরিবার প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নেওয়ায় লোক শুন্য হয়ে পড়েছে ৪টি পাড়া।

আলেক্ষ্যং ইউনিয়ন চেয়রম্যান বিশ্বনাথ তঞ্চগ্যা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের হুমকির কারনে পাংপুরি পাড়ার লোকজন পাড়া ছেড়ে চলে গেছে বলে শুনেছি।তবে পাড়া ছেড়ে চলে আসাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগীতা করব।

উক্ত বিষয়ে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল  জানান ,বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।  

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর