চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

পদ্মাসেতু বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্জন, প্রধানমন্ত্রী'র প্রতি অভিনন্দন

 ঘাসফুল এর ৪০তম  সাধারণ সভায়

নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৩ পিএম, ২০২২-০৬-৩০

 পদ্মাসেতু বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্জন, প্রধানমন্ত্রী'র প্রতি অভিনন্দন

সত্তরের মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এর কার্যক্রম দৃশ্যমান হয়ে উঠে। ১৯৭২ সালে প্রাতিষ্ঠানিক রূপ নেয়। পরাণ রহমানের ভাষায়, 'মুক্তিযুদ্ধকালে ঘরবাড়ি ত্যাগ করা অসংখ্য প্রসূতি মায়ের প্রসবজনিত কষ্ট আমি দেখেছি। এ ছাড়া পাকিস্তানী বাহিনীর ধর্ষণের কারণে যেসব মহিলা গর্ভবতী হয়েছিলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এসব অপ্রত্যাশিত প্রসব ও প্রসূতি মায়ের যত্নের জরুরী তাগিদ থেকে আমি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে ঘাসফুলের ব্যানারে কাজ করতে থাকি।’ ঘাসফুল এর ৪০তম বার্ষিক সাধারণ সভার শুরুতে ঘাসফুল-চেয়ারম্যান বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী সংস্থার প্রতিষ্ঠাকালের ইতিহাস এভাবে তুলে ধরেন। কোভিড-১৯ আমাদের সকল জাতীয় অর্জনে ভয়াবহ প্রভাব ফেলেছে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নসহ সকল উন্নয়ন বাধাগ্রস্থ করেছে। কোভিডসৃষ্ট সকল ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠে এসডিজি অর্জনে উন্নয়নের সকল ধারা পুরোদমে সচল করতে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ঘাসফুল এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষাক্ষতি পুনরুদ্ধার ও স্বাস্থ্যখাতে সেবা নিশ্চিত করতে ঘাসফুল ইতোমধ্যে নানারকম সৃজনশীল পদক্ষেপ নিয়েছে। যারমধ্যে শিশু সুরক্ষা, শিশুশ্রম প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কোভিডসৃষ্ট ক্ষয়-ক্ষতি পুনরুদ্ধারের কৌশল নির্ধারণে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে চারটি ওয়েবিনারের আয়োজন করা হয়। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। নারীদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমাতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। আজ ৩০ জুন ২০২১ ইং বৃহস্পতিবার সকাল ১১টায় ঘাসফুল-চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর'র সভাপতিত্বে চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকাস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সংস্থার ৪০তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, পদ্মাসেতু বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। এ ধরণের সাহসী অর্জনে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা মনে করেন, পদ্মাসেতু হওয়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘাসফুল এর কার্যক্রম সম্প্রসারণ সহজতর হবে।

সভায় গত একবছরের কাজের বিবরণ ও অগ্রগতি তুলে ধরেন ঘাসফুল নির্বাহী কমিটির সাঃ সম্পাদক সমিহা সলিম, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী। নিজেদের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন ঘাসফুল সাধারণ পরিষদে নবাগত সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, এম. এম. ইস্পাহানী গ্রুপ এর পরিচালক জাহিদা ইস্পাহানি ও শাহজালাল ইসলামি ব্যাংক এর স্বতন্ত্র পরিচালক ও ফিন্যান্সিয়াল অ্যানালিষ্ট কে এ এম মাজেদুর রহমান।


আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও গ্যাভী সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য ডা. নিজামউদ্দিন আহমেদ, অডিট ফার্ম এ. কাশেম এন্ড কোং এর পার্টনার আখতার সানজিদা কাশেম এফসিএ, মোঃ জহিরুল ইসলাম এফসিএ, অডিট ফার্ম এ. কাশেম এন্ড কোং এর প্রতিনিধি আরিফ মাহমুদ এফসিএ ও ঘাসফুল ওয়েবসাইট নির্মাতা ফয়সাল হোসেন। ঘাসফুল সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান, সাবেক যুগ্মসচিব শিক্ষাবিদ প্রফেসর ড. জয়নাব বেগম, সাবেক মুখ্যসচিব ড. আবদুল করিম, সেনসিভ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, ইউসেপ চেয়ারম্যান পারভীন মাহমুদ এফসিএ ও ঝুমা রহমান। সভায় ঘাসফুল-প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্টপোষকসহ সংস্থার পঞ্চাশ বছরের অগ্রযাত্রায় সম্পৃক্ত যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্প্রতি সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ড ও সিলেটের বন্যায় যারা হতাহত হয়েছে তাদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করা হয়। এছাড়াও ঘাসফুল এর প্রকাশনায় সদ্য প্রকাশিত 'চিলড্রেন ওয়ার্কিং ইন দ্যা হেজাডর্স রোড ট্রান্সপোর্ট সেক্টর ইন চট্টগ্রাম সিটি, বাংলাদেশ” এবং 'পরাণ রহমান, সামাজিক জীবনবোধে উজ্জীবিত একজন উন্নয়ন সংগঠক” গ্রন্থ দু'টি সম্পর্কে অবহিত করা হয় এবং সংস্থার ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের উপস্থাপিত বিবরণীর উপর আলোচনায় অংশ নেন এবং চলতি অর্থবছরের ঘাসফুল পরিচালিত সামগ্রিক উন্নয়নকর্মকান্ড এবং নতুন শুরু হওয়া প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নসহ আগামী অর্থবছরের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন। সভায় সংস্থার আগামী ২০২২ - ২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেন। উপস্থিত সদস্যগণ আলোচনায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন ঘাসফুল নির্বাহী পরিষদ'র ভাইস চেয়ারম্যান শিব নারায়ন কৈরী, যুগ্ম সাঃ সম্পাদক কবিতা বড়ুয়া, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাধারণ পরিষদ সদস্য জাহানারা বেগম, ইয়াসমিন আহমেদ, মোহাম্মদ ওহিদুজ্জামান ও সাবেক সাধারণ পরিষদ সদস্য নাজনীন রহমান।

ঘাসফুল কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপপরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারি পরিচালক সাদিয়া রহমান, অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক টুটুল কুমার দাশ, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ, সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক (পাবলিকেশন্স) জেসমিন আক্তার, কর্মকর্তা সৈয়দা নার্গিস আক্তার, আদিবা তারান্নুম, তৌহিদুল ইসলাম, শরীফ হোসেন মজুমদার, আবদুর রহমান প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত


নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত


ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত


চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর