শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:০৭ পিএম, ২০২২-০৬-৩০
পুলিশের উচ্চ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ২২টি পদে রদবদল করা হয়েছে। নতুন কমিশনার দেওয়া হয়েছে চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুর মহানগরে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করেছে। এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৪ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।
ঢাকা নৌপুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে রংপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে।
আর বরিশাল মহানগরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো.সাইফুল ইসলাম। যিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited