শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩২ পিএম, ২০২২-০৬-৩০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃঞ্চপদ রায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয় বৃহস্পতিবার (৩০ জুন)
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সন্তান কৃষ্ণপদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় এএসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করেন। পুলিশে যোগ দেয়ার আগে তিনি দেশের একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার পদে বেশ কিছুদিন কাজ করেন।
এর আগে তিনি চাঁদপুর ও শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। সেখান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন তিনি। সর্বশেষ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলী হয়েছেন বর্তমান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited