চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিবেশ অধিদফতর: ৬ মাসে চার শতাধিক অভিযান, জরিমানা ১৫ কোটি

স্টাফ রিপোর্টার :    |    ০২:২৩ পিএম, ২০২০-০৯-২১

পরিবেশ অধিদফতর: ৬ মাসে চার শতাধিক অভিযান, জরিমানা ১৫ কোটি

পরিবেশ দূষণ, পাহাড় কাটা, পুকুর ভরাট, পরিবেশ ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
গত জানুয়ারি থেকে চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল ও মহানগর। 
করোনার সময় দুই মাস কার্যক্রম বন্ধ থাকলেও করোনার আগে ও পর থেকে এখন পর্যন্ত নিয়মিত এনফোর্সমেন্ট চালিয়েছে পরিবেশ অধিদফতর।  
এসব অভিযানে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয় পরিবেশ দূষণ, পাহাড় কাটা, পুকুর ভরাট, পরিবেশ ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অভিযোগে ৩৫৯ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে মোট ১১ কোটি ৮৪ লাখ ২৬ হাজার টাকা এবং পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয় জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জরিমানা করেছে ৩ কোটি ৯৩ হাজার ২৪০ টাকা। 
এসব জরিমানার বিপরীতে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রাম মহানগরে আদায় হয়েছে ৫০ লাখ ৩৮ হাজার টাকা।  
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে গত জানুয়ারি মাসে মোট ৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে ৮৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা, মার্চ মাসে ১১৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা, জুনে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা, জুলাই মাসে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২ লাখ ১১ হাজার টাকা ও আগস্ট মাসে ৭৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
আদায় হয়েছে জানুয়ারি মাসে ১ কোটি ২৫ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে ৮৭ লাখ ৫৫ হাজার টাকা, মার্চ মাসে ১ কোটি ৪ লাখ ৭৪ হাজার টাকা, জুন মাসে ৪ লাখ টাকা, জুলাই মাসে ৩২ লাখ ২১ হাজার টাকা এবং আগস্ট মাসে ১৩ লাখ ৫ হাজার টাকা। 
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে গত জানুয়ারি মাসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ৪৬ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ২৪০ টাকা,  মার্চ মাসে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ লাখ ৪৪ হাজার টাকা ও জুন মাসে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
আদায় হয়েছে জানুয়ারি মাসে ১ লাখ ৬২ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে ১৬ লাখ ১২ হাজার টাকা, মার্চ মাসে ১৪ লাখ ১৪ হাজার টাকা ও জুন মাসে ১৮ লাখ ৫০ হাজার টাকা।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, পরিবেশ দূষণ, পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পরিবেশ আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। পরিবেশের ক্ষতিসাধনকারীদের জরিমানা করা হচ্ছে।  
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, পরিবেশের ক্ষতিসাধন করে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা ছাড় দিচ্ছি না। কঠোর হয়ে যাদের জরিমানা করা দরকার তাদের জরিমানা করছি, যাদের বিরুদ্ধে মামলা করা দরকার তাদের বিরুদ্ধে মামলা করছি। পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি আমরা।
তিনি বলেন, আমাদের সুস্থ পৃথিবীতে বেঁচে থাকতে হলে পরিবেশ রক্ষা জরুরি। পরিবেশ দূষণ করে, পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে জীববৈচিত্র্যের হুমকি হয়ে যারা দাঁড়াবে, তাদের শাস্তির আওতায় আনবো আমরা।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর