শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:১৫ পিএম, ২০২২-০৬-১৯
চট্রগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রিংকু ফারুকী (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুন) সকাল ১১:৩০ টার দিকে উপজেলার বাড়বকুন্ড বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাড়বকুন্ড এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুন্ড বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু ফারুকী। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার আমাদের চট্টগ্রামকে বলেন, হাসপাতালে আনার আগেই আহত নারীর মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited