শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:১৭ পিএম, ২০২২-০৬-১৫
দেশব্যাপী একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২২ শুরু হয়েছে। তাঁরই ধারাবাহিকতায় ১৫ জুন (বুধবার) সকালে মীরসরাইয়ের মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন, মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৫ জুন বুধবার থেকে আগামী ১৯ জুন রবিবার পর্যন্ত মীরসরাই উপজেলার ৩৯৩ টি কেন্দ্রে একযোগে চালু থাকবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। এসময়ে কেন্দ্র গুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। তবে শুধুমাত্র ১৭ জুন (শুক্রবার) ক্যাম্পেইন বন্ধ থাকবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা কবির হোসেন "দৈনিক আমাদের চট্টগ্রাম"কে জানান, মীরসরাইয়ে এবারে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে (৬-১১) মাস বয়সী ৬,৩১৯ (ছয় হাজার তিনশত ঊনিশ) জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং (১২-৫৯) মাস বয়সী ৫০,৯৭২ (পঞ্চাশ হাজার নয়শত বাহাত্তর) জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও শিশুদের ভিটামিন-এ সমৃদ্ধ খাবার: প্রানীজ উৎস থেকে পাওয়া যায়, যেমন; দুধ, ডিম, কলিজা, মাছ (বিশেষ করে মলা মাছ), মাংস এবং উদ্ভিজ্জ উৎস: থেকে পাওয়া যায়, যেমন; গাঢ় রং এর শাকসবজি (মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়া, লাল শাক, কচু শাক, পুঁই শাক, পালংশাক), ফলমূল (পাকা আম, পাকা পেঁপে, পাকা কাঁঠাল, খেজুঁর) ইত্যাদি; খাওয়ানোর জন্য অত্র উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে আগত শিশুদের অভিভাবকদের অবহিত করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited