চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগদ’র টাকা আত্মসাতের অভিযোগে ডিস্টিবিউশ ম্যানেজার আটক 

রাউজান প্রতিনিধি :    |    ০৬:৩০ পিএম, ২০২২-০৬-১৫

নগদ’র টাকা আত্মসাতের অভিযোগে ডিস্টিবিউশ ম্যানেজার আটক 

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা (অর্থ আদান-প্রদানের পরিসেবা) নগদ এর ডিস্টিবিউশ ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮’শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুন) দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিম (২৯) কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছেন পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকাল ৩:৩০ টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয়েছে।

আটক ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের পুত্র । তিনি নগদ’র রাঙ্গুনিয়া শাখা অফিসের ডিস্টিবিউশন ম্যানেজার কর্মরত ছিল। এজাহার সূত্রে জানা যায়,গত সোমবার (১৩ জুন) নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিএসও’দের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যায়। মোবাইল ফোনও বন্ধ রাখেন। পরে প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত মঙ্গলবার রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিউস্টিবিউশন পরিচালক (রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও কাপ্তাই থানা) মো. সাহিনুর ইসালাম। 

এরপর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিউস্টিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসালাম বলেন, নগদ’র ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্টিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড়মিল পরিলক্ষিত হওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের এম.ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি। এই প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার উপপরিদশক খোরশেদ আলম বলেন, ‘ নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্টিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়।
পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত চলমান আছে; আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর