শিরোনাম
রুমা প্রতিনিধি :: | ০৫:৪৮ পিএম, ২০২২-০৬-১৫
বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকা থেকে ১৭টি বিদেশি গরু আটক করেছেন ।
মঙ্গলবার (১৪ জুন) বিকাল বিজিবির অভিযানে আলীকদম মিরিন চর পয়েন্টে চোরাচলানিদের কবল থেকে এ সব গরু আটক হয়েছে। জানা যায়,চোরাকারবারি চক্র আন্তর্জাতিক সীমানা ডিঙ্গিয়ে থাইল্যান্ড থেকে মীয়ানমার হয়ে পাহাড়ি পথে বাংলাদেশে গরু নিয়ে আসে।
সূত্র জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর আওতাধীন মেরিন চর নামক স্থানে কিছু চোরাকারবারী মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। সংবাদ পেয়ে বিজিবি ৫৭ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে, ৪০ জন বিজিবি সদস্যের একটি বিশেষ টহলদল মেরিন চর এলাকার মাতামুহুরী নদীর অপর পাশের দূর্গম এলাকায় পৌঁছে। ওই সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। টহল দল ১৪ জুন সাড়ে ছয়টায় সেখান থেকে ১৭ টি মায়ানমার হতে চোরা চালানকৃত গরু আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আইনী কার্যক্রমের জন্য আটককৃত গরু বিজিবি ৫৭ ব্যাটালিয়ন সদরে আনা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য, ২২ লাখ পচাঁনব্বই হাজার টাকা ।
৫৭ বিজিবি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে আইনী কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে।বিভিন্ন সূত্রে জানা গেছে, ত্রি-দেশীয় একটি চক্র সীমান্তে চোরাচালান কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি কোরবানীর মৌসুমকে সামনে রেখে তারা গরু বাজারজাতে বাংলাদেশকে টার্গেট করেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited