শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৩২ পিএম, ২০২২-০৬-১৪
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় পরপর দু'দিনের ব্যবধানে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী মারা গেছে।
সোমবার (১৩জুন) সন্ধ্যায় কলেজ শিক্ষার্থী অর্কো চাকমা ও মঙ্গলবার বিকেলে স্কুল শিক্ষার্থী রূপসী চাকমা নামের দুই শিক্ষার্থী বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা জানান, মঙ্গলবার বিকেলে বড় দুরছড়ি এলাকার নিজ বাড়ির উঠানে নারিকেল গাছে তলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রূপশী চাকমা বজ্রাঘাতের শিকার হয়। এ সময় ঘটনাস্থলেই রূপসী চাকমা মারা যায়। নিহত রূপসী চাকমা বড় দুরছড়ি এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে।
এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারায় অর্কো চাকমা নামের আরেক এক শিক্ষার্থী। সে হিরারচর গ্রামের মিহির কান্তি চাকমার ছেলে। নিহত অর্কো চাকমা রাঙ্গামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র বলে জানা যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক পরপর একই এলাকার দুইজন মানুষ এভাবে চলে যাওয়া। সবাইকে আরো সতর্ক ভাবে চলাফেরা করতে হবে। নিহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited