চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুইডেন-ফিনল্যান্ড নিয়ে তুরস্কের উদ্বেগ সঠিক: ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪৩ পিএম, ২০২২-০৬-১৩

সুইডেন-ফিনল্যান্ড নিয়ে তুরস্কের উদ্বেগ সঠিক: ন্যাটো মহাসচিব

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে তুরস্ক যে উদ্বেগ জানিয়েছে, তা বৈধ এবং সঠিক বলে মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

রোববার ফিনল্যান্ডে দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন স্টলটেনবার্গ।

 তিনি বলেন, তুরস্ক সন্ত্রাসবাদ ও অস্ত্র রফতানির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। আমাদের মনে রাখতে হবে, ন্যাটো জোটের কোনও সদস্য তুরস্কের মতো এত বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি।

স্টলটেনবার্গ বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে তুরস্কের যে টানাপোড়েন রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা দরকার। এ নিয়ে আলোচনায় বসতে হবে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ফিনল্যান্ড এবং সুইডেন কয়েক দশকের নিরপেক্ষ অবস্থান বাদ দিয়ে ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু এক্ষেত্রে তুরস্ক আপত্তি জানিয়েছে।  

আঙ্কারা বলছে, সুইডেন এবং ফিনল্যান্ড তুরস্কের পিকেকে-সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র, অর্থ এবং আশ্রয় দিয়ে মদদ দেয়। ফলে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া কোনও দেশ ন্যাটো জোটের সদস্য হতে পারে না।

তুরস্কের বিরোধিতার মুখে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্য হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ন্যাটোতে কোনও দেশকে সদস্য হিসেবে গ্রহণ করতে হলে জোটটির সব সদস্যকে একমত হতে হয়।

সূত্র: আল জাজিরা

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর