শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:০৯ পিএম, ২০২২-০৬-১২
চট্টগ্রাম বন্দরের ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীদের নিকট থেকে ভীতি প্রদর্শনের মাধ্যমে ৪/৫ লক্ষ টাকা চাঁদা নিয়ে একটি সিন্ডিকেট কর্তৃক বুকিং বাণিজ্য বন্ধের দাবিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেন ।
ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন,১/১১ জরুরী অবস্থার সুযোগে দীর্ঘদিনের চুক্তি,শ্রম আইন, প্রচলিত সুযোগ-সুবিধা নিয়ম-কানুন ভঙ্গ করে শ্রমিক-কর্মচারীদের চাকুরীচ্যুত ও কল্যাণমূলক সুযোগ-সুবিধা করে দেওয়া হয়েছে।ফলে অত্র ফেডারেশন সুযোগ-সুবিধা পুনঃ চালুর জন্য দালন শুরু করে।
তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে শ্রম মন্ত্রণালয়ে ,২৬ অক্টোবর ২০০৯ ইং তারিখে শ্রম মন্ত্রীর সভাপতিত্বে ফেডারেশনের সাথে এক ত্রি-পক্ষীয় বৈঠকহয় ।এতে সিদ্ধান্ত হয় যে, বন্দর কর্তৃক যাচাই-বাছাইকৃত শ্রমিকদেরকে বন্দরের তালিকাভুক্ত করে বুকিং সেন্টারের মাধ্যমে বাই রোটেশনে বুকিং করা ।তারা অভিযোগ করে বলেন ,বর্তমানে বুকিং সেন্টারের মাধ্যমে বাই রোটেশন- এ বুকিং না করে অবৈধ সিন্ডিকেট করে বন্দরের তালিকাভুক্ত বেকার শ্রমিক কর্মচারীদের নিকট ৪/৫ লক্ষ টাকা চাঁদা নিয়ে বুকিং বাণিজ্যে শুরু করেছে ।
মালিক পক্ষের নীরব সমর্থনে সিন্ডিকেট বন্দরের তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীদের বাদ দিয়ে বহিরাগত অচেনা-অজানা লোকদের থেকে ৪/৫ লক্ষ টাকা চাঁদা নিয়ে বন্দরের মেইন জেটিতে ও বহিঃনোঙ্গরে বুকিং করছে।
বক্তরা অভিযোগ করে বলেন,বন্দরের নিরাপত্তা বিভাগ আইএসপিএস কোড অনুসরণ না করে ,অপরিচিত লোকদেরকে গেইট পাশ প্রদান করে । যা বন্দরের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তারা আরও বলেন , অবিলম্বে বুকিং চাঁদাবাজী বন্ধ করে বন্দরের তালিকাভুক্ত বেকার শ্রমিক কর্মচারীদের দ্বারা বুকিং সেন্টারের মাধ্যমে বাই রোটেশনে বুকিং এর ব্যবস্থা করার দাবি জানান। অন্যথায় বন্দরে শ্রম অসন্তোষের জন্য সংশ্লিষ্ট পক্ষ দায়ী থাকবেন বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন,ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান খান, ফেডারেশন নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আলাউদ্দীন, মোঃ শহীদুল আলম বকুল ও এড. সাজ্জাদুর রহমান বাচ্চু প্রমুখ ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited