চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পানছড়িতে ইউপিডিএফ ও পিসিজেএসএস’র মধ্যে ভয়াবহ গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০২:৫৩ পিএম, ২০২২-০৬-১২

পানছড়িতে ইউপিডিএফ ও পিসিজেএসএস’র মধ্যে ভয়াবহ গোলাগুলি

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের দুর্গম হরণসিং পাড়া এলাকা পাশ্ববর্তী দীঘিনালা উপজেলার নাড়েইছড়ির দুর্গম সিরেন্দি পাড়া এলাকায় প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও পার্বত্য চুক্তি স্বাক্ষরকারী সাবেক গেরিলা নেতা এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস এর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।


শনিবার(১১ই জুন ২০২২ ইং) ভোরে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ।

অপর একটি সূত্র বলছে, গোলাগুলির ঘটনায়অন্তত ৩-৫জন সশস্ত্র কর্মীরা ঘটনাস্থলেই নিহত হয়েছে ।তাৎক্ষনিক মৃতদেহগুলো সরিয়ে নিয়েছে অজ্ঞাত কর্মীরা। কে কারা সরিয়ে নিয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি ।
উল্লেখ্য যে, ২০১৫-১৬ সালের ইউপিডিএফ(প্রসিত) ও পিসিজেএসএস(সন্তু) গ্রুপের সমঝোতা চুক্তির শর্ত ছিল একে অপরের সাংগঠনিক এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। 


কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত ধরে পিসিজেএসএস  এর সশস্ত্র গ্রুুপ ইউপিডিএফ দলের সাংগঠনিক এলাকায় অবস্থান করে আসছে। এ নিয়ে দু’দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ ছিল। পিসিজেএসএস সদস্যদের পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার দাবি জানিয়ে সাধারণ জনগণকে দিয়ে বহুবার মিছিল- সমাবেশ করে আসছিল ইউপিডিএফ ।

এ নিয়ে গতকাল (১০ই জুন) তাদের দু’দলের মধ্যেকার বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোন সুরাহা ব্যতীত উক্ত বৈঠক সমাপ্ত হয়। ফলশ্রুুতিতে শনিবার ভোর রাতে এ বন্দুকযুদ্ধ সংগঠিত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় এখনো পর্যন্ত হতাহতের খবর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম মুঠোফোনে জানিয়েছেন, এমন একটি ঘটনার কথা তারা শুনেছেন তবে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পারেন নি। এছাড়া দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)র মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর