শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৪৩ পিএম, ২০২২-০৬-১১
সিরিয়ার উত্তর দিকে অবস্থান করা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার জন্য রসদ যোগাচ্ছে তুর্কিয়ে।
প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের নির্দেশের পর এ প্রস্তুতি নিচ্ছে তার্কিস সেনারা।
আর এর মধ্যে ইরানের সাবেক রাষ্ট্রদূত আকবর ফারাজি সতর্কতা দিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ভেতর দ্বন্দ্ব লাগতে পারে ইরান ও তুর্কিয়ে সেনাদের মধ্যে। খবর মিডল ইস্ট আইয়ের।
আকবর ফারাজি রোমানিয়া, সাইপ্রাস এবং হাঙ্গেরিতে ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
ইরান সিরিয়ার বর্তমান স্বৈরশাসক বাসার আল আসাদকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তুর্কিয়ে সরকার বিরোধীদের সমর্থন দিয়ে আসছে।
তুর্কিয়ে যেসকল কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে তাদের সমর্থন দেন বাশার আল আসাদ এবং ইরান।
এ ব্যাপারে সাবেক রাষ্ট্রদূত আকবর ফারাজি বলেন, সিরিয়ায় ইরান ও তুরস্কের সেনাদের মুখোমুখি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এমন মুখোমুখি হওয়ার কারণে দুই দেশের সেনাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে।
অবসরে যাওয়া এ কূটনৈতিক জানান, উত্তর সিরিয়ায় এর আগেও যখন তুরস্ক অভিযান চালিয়েছে তখনও ইরান-তুর্কিয়ের সেনারা লড়াই করেছে।
তিনি বলেন, এর আগে তুরস্কের সেনাবাহিনী ইরানের সেনা ও সেনা স্থাপনার ওপর হামলা চালিয়েছে। এর মাধ্যমে ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, তুর্কিয়ে তার লক্ষ্য অর্জন করতে ‘রেড লাইন’ নিয়ে ভাবে না।
রাষ্ট্রদূত আকবর ফারাজি জানান, ইরান বিশেষ করে হোমস নিয়ে চিন্তিত। যেটি তুরস্ক দখল করতে পারে।
এই রাষ্ট্রদূতের দাবি, গত কয়েক বছরে তুর্কিয়ে প্রমাণ করেছে তারা আক্রমণাত্বক হামলা চালায়। আর এ আক্রমণাত্মক নীতি এবং নতুন অটোমান সাম্রাজ্য নীতির ওপর ভিত্তি করে তুরস্ক ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে এবং এ দুটি দেশের কিছু অঞ্চল দখল করে সেগুলো নিজেদের সঙ্গে যুক্ত করেছে।
সূত্র: মিডল ইস্ট আই
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited