শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০২:৫৪ পিএম, ২০২২-০৬-১১
কক্সবাজারের চকরিয়ায় পিডিবির বর্তমান দোহাজারী হতে সঞ্চালন লাইনটি দীর্ঘদিনের পুরাতন,নিচু, দীর্ঘ দূরত্ব এবং মেরামত করতে করতে প্রায় ব্যবহার অনুপযুক্ত। তার উপর গ্রাহকদের অভিযোগ - লো ভোল্টেজ, বিভ্রাট ও লোডশেডিং, মাঝে মধ্যে বাতাস কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হলে বিদ্যুতের দেখা মেলেনা।
বিদ্যুৎ সমস্যার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে-চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম.বেলাল উদ্দিন বলেন, চকরিয়ায় পৃথক একটি নুতন ১,৩৩,০০০(এক লক্ষ তেত্রিশ হাজার)কেবির পাওয়ার গ্রীড স্ষ্টেশন স্থাপন প্রয়োজন।
জানতে চাইলে চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ বলেন, নুতন পাওয়ার গ্রীড স্টেশন স্থাপন না হওয়া পর্যন্ত চকরিয়া লাইনটি আজিজ নগর থেকে চিরিংগা পর্যন্ত পরিবর্তন করে নতুন সঞ্চালন লাইনের মাধ্যমে আসা মাতারবাড়ী সাব-স্টেশনের সাথে যুক্ত করলে চকরিয়ার পিডিবির গ্রাহকগণ তথা চকরিয়া পৌরবাসী ১০০% নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে যা বর্তমানে পল্লীবিদ্যুৎ পাচ্ছে এতে চকরিয়া পিডিবির আপামর সাধারণ গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবে।
দোহাজারী লাইনটি প্রথমে আজিজনগর হয়ে কোচপাড়া ৩৩/১১ কেভি সাব স্টেশনে আছে। সারা দেশে যত সঞ্চালন লাইন আছে তাদের মধ্যে সবচাইতে দীর্ঘ ৩৩ কেভি লাইন। এতে ঝড়ো হাওয়া বইলেই গাছ-পালার আঘাতে লাইন ফল্ট হয় তখন লাইনটি সচল করতে আমাদের পিডিবির স্টাফদের কষ্টের সীমা থাকেনা। সর্ব-সাধারনের সমালোচনা করলেও সমস্যা সমাধান করা পিডিবির পক্ষে কঠিন হয়ে দাড়ায়, এমন কথা জানান- চকরিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবো) উপ সহকারী প্রকৌশলী মাজহারুল মামুন।
এ বিষয়ে চকরিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবো) আবাসিক প্রকৌশলী গীতি বসু চাকমা জানান, বর্তমানে আমাদের সিস্টেমে কোন লোডশেডিং নেই।
দোহাজারী থেকে চকরিয়া (৬০কিঃমি) ৩৩কেভি ও কক্সবাজার থেকে চকরিয়া (৬০ কিঃমি) ৩৩কেভি লাইনে যদি গাছ পড়ে,তার ছিড়ে, ইনসুলেটর ফাটলে লাইন ফল্ট হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ লাইন চেকিং করতে বিদ্যুৎ কর্মীদের প্রায় ২/৩ ঘন্টা বা তার চাইতেও বেশি সময় পার হয়ে যায়। তাছাড়া দীর্ঘ লাইনের কারনে গ্রীষ্মকালে লো ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এসব সমস্যা সমাধানের জন্য মাতারবাড়ী থেকে চকরিয়া কোচপাড়া পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণ কাজ চলমান আছে। এই লাইনটি চালু হইলে ৩৩ কেভি লাইনের দৈর্ঘ্য হবে ২৩ কিঃ মিঃ। তবে সবচেয়ে বেশি কার্যকরী সমাধান হবে চকরিয়ার রামপুরে ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র স্থাপন করা হলে। রামপুরে গ্রীড উপকেন্দ্রের কাজ সম্পন্ন হলে চকরিয়া পিডিবি লাইনের দৈর্ঘ্য হবে ৪ থেকে ৫ কিলোমিটার এবং লো ভোল্টেজ সমস্যার সমাধানসহ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার অনেকাংশে সমাধান হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited