চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারের সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় গড়ে উঠছে ছাদে ছাদে বাগান

মীরসরাই প্রতিনিধি :    |    ০৪:৪১ পিএম, ২০২০-০৯-২০

সরকারের সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় গড়ে উঠছে ছাদে ছাদে বাগান

মীরসরাইয়ের মাছিমের তালুক গ্রামের নূর নবী বাড়ির ছাদে গড়ে তুলেছেন নানা রকম ফুল, ফল ও সবজির বাগান। দীর্ঘদিন তিনি কাটিয়েছেন প্রবাস জীবন। দেশে ফিরে নিজের বাড়ির ছাদে শখের বসে গড়ে তুলেছেন নানা প্রজাতির ফুল, ফল ও সবজির বাগান। তাঁর এ বাগানের আয়তন ১৮শ বর্গফুট। সরকারের সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এসব দেখবাল করে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
জানা গেছে, ২০২০ সালের প্রথম দিক থেকে বাড়ির ছাদে বাগান গড়ে তোলার কাজ শুরু করেন নূর নবী। প্রথমে কয়েকটি টবে দেশি প্রজাতির ফুলের চারা লাগিয়ে বাগানের কাজ শুরু করেন। এরপর পাশ্ববর্তী জেলা ফেনী ও স্থানীয় বিভিন্ন নার্সারী থেকে উন্নত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা সংগ্রহ করে তা রিং টবে লাগিয়ে মাত্র ৯ মাসে সফলতার নাগাল পেয়েছেন। এখন তাঁর বাগানে শোভা পাচ্ছে নানা জাতের ফুল, ফল ও সবজি। যাতে ফলন বেশ ভালো।
স্থানীয় খৈয়াছড়া ইউনিয়নে নূর নবীর বাড়ির ছাদে গিয়ে দেখা যায়, তাঁর তৈরি বাগানে এখন শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল, ফল ও সবজি। বিশেষ করে বারি-১ মাল্টা, ডোরাকাটা মাল্টা, চায়না মাল্টা, পাকিস্তানী ডালিম, পেয়ারা, কমলা, লেবু, জাম্বুরা, ১২ মাসি আম, বারি-১৮ আম, আমড়া, লিচু, জাম, জামরুল, সফেদা। ফুলের মধ্যে আছে ডালিয়া, নয়নতারা, নয়নজোরা, মল্লিকা, পাতাবাহার। এছাড়া সবজির মধ্যে রয়েছে বেগুন, মরিচ, টমেটো, সবজি মরিচ, ধনে পাতা, তেজপাতা ও শিমের চাষ।
প্রবাসী নূর নবী জানান, আমার ছাদ বাগানে মোট ৬১ রকমের ফল, ফুল ও সবজির আবাদ রয়েছে। আমার উপর্জনের টাকা দিয়ে ধীরে ধীরে আমি এ বাগান গড়ে তুলেছি। আমাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। আমি ডায়াবেটিকে আক্রান্ত। আগে আমাকে প্রতিনিয়ত ইনসুলিন ইনজেকশন নিতে হতো। এখন বাগানে কাজকর্ম করার কারণে আর আমাকে ইনসুলিন নিতে হয় না।
নূর নবী আরো জানান, আমার বাগানের বিষয়টি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসকে জানানো হলে তারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। বর্তমানে কৃষি অফিসের পরামর্শ মতে আমার গ্রামে আরো কয়েকটি বাড়িতে ছাদ বাগান গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে।
নূর নবীর ছাদ বাগানের বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, এ ছাদ বাগানে কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়নি। শুধুমাত্র পরিবারের ব্যবহৃত চা পাতা, তরকারির ফেলে দেয়া অংশ ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে এ ধরনের বাগানগুলো গড়ে তোলা হয়।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, মীরসরাই উপজেলা এলাকায় মোট ৬৩টি ছাদ বাগান গড়ে উঠেছে। এগুলো সরকারের সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় কৃষি বিভাগ দেখবাল করে। 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘যারা ছাদ বাগান করতে আগ্রহী আমরা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দি। বিশেষ করে কিভাবে রিং বসাতে হয়, ছাদের কোন দিকে কোন গাছ বসাতে হবে, কোন প্রকারের গাছ লাগানো যাবে বা যাবে না এগুলোর ওপর প্রশিক্ষণ দেয়া হয়। আমরা এটা নিয়ে বেশ কাজ করে যাচ্ছি। ছাদ বাগানের জন্য আলাদা কার্যক্রম হাতে নিয়েছি।’
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর