চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রামুতে পরিচয় গোপন করে রোহিঙ্গা ভোটার হওয়ার চেষ্টা

আবেদন ফরম জব্দ করেছেন ইউপি চেয়ারম্যান 

রামু প্রতিনিধি :    |    ০১:৩৫ পিএম, ২০২২-০৬-০৯

রামুতে পরিচয় গোপন করে রোহিঙ্গা ভোটার হওয়ার চেষ্টা

কক্সবাজারে চলমান হালনাগাদ কর্মসূচিতে নিজের পরিচয় গোপন করে অতি কৌশলে ভোটার হচ্ছে রোহিঙ্গারা।নিজের নাম, পিতা-মাতা, এমনকি ঠিকানা পাল্টিয়ে তারা কৌশলে ঢুকে পড়ছে বাংলাদেশের ভোটার তালিকায়। স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে কাজটি করেছে রোহিঙ্গারা।

যেখানে প্রকৃত বাংলাদেশী জনগণ ভোটার হতে হিমশিম খাচ্ছে; প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ভোগান্তি পোহায় দিনের পর দিন, সেখানে রোহিঙ্গারা কিভাবে ভোটার হচ্ছে? তা ভাবিয়ে তুলেছে স্থানীয় সচেতন বাসিন্দাদের। রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে প্রতিটা এলাকায় সচেতন মহলের। 

আজ বুধবার (৮ জুন) দুপুরে রামু উপজেলা ১০ নং চাকমারকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কাছে ভোটার ফরমে স্বাক্ষর নিতে গিয়েই শামীনা আক্তার শাওন নামক একজন রোহিঙ্গার আবেদন ফরম (নং- ১১৩৩২২৪৬৫) জব্দ করেছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।

যদিও বা সে শামীনা আক্তার শাওন নামে ফরমটি সে পূরণ করেছে।তিনি জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ফরমটি জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, জনপ্রতিনিধিসহ প্রয়োজনীয় সবার স্বাক্ষর ও এতগুলো কাগজপত্র কিভাবে জোগাড় করল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন রামু  নির্বাচন অফিসার  মাহফুজুল ইসলাম।

অভিযুক্ত জিয়াউর রহমান ও শামীনা আক্তার শাওন নামে কক্সবাজার রামু উপজেলার ১০ চাকমারকুল ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের শ্রীমুরা পাড়ার বাসিন্দা মোঃ ইব্রাহিমের মেয়ে ও বশির আহম্মদ ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, স্মার্ট কার্ড বা আইডি কার্ডসহ প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া আমরা কাউকে তো স্বাক্ষর করি না। রোহিঙ্গাদের ভোটার হতে সহায়তা করার প্রশ্নই আসে না। কেউ জালিয়াতি করে থাকলে শাস্তি হওয়া দরকার।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার  বলেন,আমার দস্তকত জালিয়তি করেন ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন ও চৌকিদার রিদুয়ান টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করার পায়তারা চালাচ্ছে তারা। যাহা খবর পাওয়ার  সাথে সাথে ফরম গুলো যাচাই বাছাই করে দুইটি ফরম রোহিঙ্গা হিসাবে সনাক্ত করি তা জব্দ করে রেখেছি  নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসারদের কে আমি লিখিত বিষয়টা জানাবো।

আমরা সতর্কতার সাথে ভোটার আবেদন ফরম সত্যায়ন করছি। রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক রয়েছি। তবুও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।


রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর