শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:২২ পিএম, ২০২২-০৬-০৯
মিথ্যা ও বানোয়াট তথ্যাদি দিয়ে মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আদিবা ও তার পরিবার। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আদিবা ওয়াদুদ লিখিত বক্তব্যে জানান, চলতি মাসের ১ তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি জিম্মি করে রাখার প্রতিবাদ জানিয়ে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাঁরা ভুল তথ্য দিয়ে আমাদের সম্মান ক্ষুন্ন করছে। যার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন।
এসময় তিনি অভিযোগ তুলে জানান, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্ত আমজাদ হোসেন ও তার পরিবার সম্প্রতি আমার বাড়িঘর ভাংচুর করে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।
তাঁরা আমার বাড়ি ভাংচুর করে চলাচলের রাস্তা তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার ভাইদের এই জায়গায় কোনরুপ স্বত্বস্বার্থ নেই। প্রতিপক্ষগন তাদের করা সংবাদ সম্মেলনে অসৎ উদ্দেশ্যে আমার ভাইদের সম্মান হানি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং মিথ্যা বানোয়াট মানহানিকর অপপ্রচার করছে। যা মোটেও সমিচিন নয়। এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আদিবা ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়ে মিথ্যা মামলা ও হয়রানি থেকে প্রতিকার চেয়ে সুষ্ঠু বিচারেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী আদিবা ওয়াদুদের স্বামী ও তাঁর সন্তানেরা।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited