শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:৪২ পিএম, ২০২২-০৬-০৮
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরিকা নামে এক শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় মোঃ বুলবুল (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোঃ হারুন রশীদ (২৮) নামে এক শ্রমিক আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুর দেড়টায় উপজেলার চৌধুরী ঘাটা শীতলপুর এলাকার সাগরিকা শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত বুলবুল নওগাঁ জেলার মান্দা থানার নলতৌড় গ্রামের মো. মমতাজের ছেলে। আহত মো. হারুন রশীদ মো. আনিছুর রহমানের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের এ এসআই মোঃ আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কাজ করার সময় ওই শ্রমিক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা গেছেন।
এছাড়া গুরুতর আহত হয়ে আরও এক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হবে ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited