শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২২-০৬-০৭
আমার পেটের সন্তান আসলে কাকে বাবা ডাকবে? কে তাকে আদর করবে? কে সন্তানকে লেখাপড়া করাবে? হে আল্লাহ,এই কেমন বিচার তোমার? আমি কাকে নিয়ে থাকবো? হে আল্লাহ,তুমি আমার মনিরকে ফিরিয়ে দাও। এভাবেই আর্তনাদ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন বিএম ডিপোর ক্রেইন অপারেটর মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তারের(১৯)। বিয়ের ছয় মাসের মাথায় যেন জীবনটা এলোমেলো হয়ে গেল রহিমা আক্তারের ।
সীতাকুন্ডের বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনার ৬৫ ঘণ্টা পরও খোঁজ মেলেনি বিএম ডিপোর ক্রেইন অপারেটর আবদুল মনির হোসেনের (৩০)। আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় তাদের বাড়ীতে গিয়ে দেখা যায় কান্নার মাতম। এই কান্না কিছুতেই থামছেনা স্ত্রী আত্মীয় স্বজনদের। মনিরের মামাতো ভাই আজম আলী জানায়,মনির খুব ভাল ছেলে ছিল,বিয়ে করেছে মাত্র ছয় মাস হলো,স্ত্রী অন্তঃসত্ত্বা,মনিরের আয়েই চলতো তাদের সংসার।
তাকে জীবিত হোক আর মৃত হোক দেহটা পাওয়া গেলেও মনকে শান্ত্বনা দেয়া যেত,তাও মনে হয় সন্দিহান। নিখোঁজ আবদুল মনির হোসেন সীতাকুন্ডের ১০ নম্বর সলিমপুর এলাকার ফকিরপাড়ার বাসিন্দা মো: আবুল হান্নানের (৬২) ছেলে।
আজম বলেন, গত ২০২১ সালের ১০ ডিসেম্বর আমার ভাই মনির হোসেনের বিবাহ হয়েছে সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এলাকার রহিমা আক্তারের সাথে। বর্তমানে রহিমা অন্তঃসত্ত্বা ঘটনার দিন সে বিএম ডিপোতে ছিল। ঘটনার পর থেকে তার সাথে থাকা মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। সে বিএম ডিপোতে এফএলটি (ক্রেইন) অপারেটরের কাজ করতো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা লাশগুলো দেখে সনাক্ত করতে না পারার পর মনির হোসেনের শ্যালক মো. আলী বলেন, কি জবাব দিবো বোনকে। সে মনিরের পথ চেয়ে বসে আছে। বার বার আমাকে কল দিয়ে জানতে চাইছে কোন খোঁজ পেলাম কিনা। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে মেডিকেলে ডিএনএ টেস্টের নমুনা দিতে আসা মনির হোসেনের বাবা মো. আবুল হান্নান বলেন,বুড়ো বয়সে ছেলের লাশ কাঁধে নিতে চাই না। তারপরও জীবিত হোক আর মৃত হোক আমার ছেলেকে ফিরিয়ে দিন। বাড়িতে ছেলের বউয়ের মুখ দেখতে কষ্ট হচ্ছে।কি জবাব দেবো তাকে? আমার চেয়ে তাকে নিয়ে এখন বেশি চিন্তিত আছি। তারপর নাতি রয়েছে ছেলের বৌ এর গর্ভে। হে আল্লাহ,আমার ছেলেকে ফিরিয়ে দাও। এমনই আর্তনাদ তাদের বাড়ীতে।
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited