শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৩০ এএম, ২০২২-০৫-৩১
ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরের উপকণ্ঠে ঢুকে পড়েছেন রাশিয়ান সেনারা। সেখানে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই।
সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্ক শহরের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব প্রান্তে অগ্রসর হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, রুশ সেনারা একই কৌশল বারবার ব্যবহার করে। তারা কয়েক ঘণ্টা ধরে একটানা গোলাগুলি চালায় এবং তার পর হামলা করে।
তিনি আরও বলেন, যারা হামলা চালায়, তারা নিহত হন। তার পর যতক্ষণ না তারা কোথাও প্রবেশ করে, ততক্ষণ গোলাগুলি ও আক্রমণ আবার চলতে থাকে।
শহরের উপকণ্ঠে 'মৃত্যুর ভয়ানক গন্ধ' ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন সেরহি গাইদাই।
এদিকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেভেরোদোনেৎস্ক দখলকে দখলকারীদের জন্য অতিগুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেন রুশ সেনাদের অগ্রগতি থামাতে যথাসাধ্য চেষ্টা করছে। ৯০ শতাংশের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের আবাসনের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited