শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২২-০৫-২৬
গার্মেন্টসে চাকুরী করে সেই তরুণী।গত বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টায় প্রতিদিনের ন্যায় গার্মেন্টস ছুটি শেষে কোম্পানীর নিয়োজিত কন্ট্রাক্টরের বাসে করে তরুণীতার বর্তমান ঠিকানার বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসে চালক ও হেলপার ছাড়াও আরো ১০/১২ জন গার্মেন্টস কর্মী ছিল।
বাসটি সকল গার্মেন্টসকর্মীদের নিয়ে সিএন্ডবি হতে রওনা হয়ে বিভিন্ন স্থানে গার্মেন্টস কর্মীদের নামিয়ে দিয়ে বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে যেতে থাকে। তখন উক্ত বাসের ড্রাইভার তার হেলপারকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে বাসের গেইটে চলে আসে। গার্মেন্টসকর্মী সবাই গাড়ী থেকে নেমে গেলেও সেই তরুণী গাড়ী থেকে নামার চেষ্টা করলে ড্রাইভার তার হাত ধরে টেনে গাড়ীর পিছনের সিটে নিয়া যাওয়ার চেষ্টা করে এবং হেলপার গাড়ীটি দ্রুত গতিতে শাহ আমানত সেতুর দিকে চালিয়ে নিয়ে যেতে থাকে।
ততক্ষণে ড্রাইভার তরুণীকে টেনে গাড়ীর পিছনের সিটে নিয়ে তার শ্লীলতাহানি করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা করে। চলন্ত গাড়ীটি আনুমানিক রাত সাড়ে ১০টায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কস্থ রাহাত্তারপুল ফ্লাইওভারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পৌঁছলে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে চলন্ত বাস থেকে লাফ দিলে রাস্তায় পড়ে তরুণীর শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।এদিকে উপস্থিত লোকজন সেই পোশাকর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করায়। অপরদিকে থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক চমেক হাসপাতালে গেলে তরুণীকে চিকিৎসাধীন দেখতে পেয়ে তার অভিভাবককে খবর জানায়। টানা ছয়দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেই তরুণী। চিকিৎসাধীন থাকা অবস্থায় মাঝে মাঝে জ্ঞান ফিরলেও সে ঘটনা বিষয়ে কোন কিছু বলতে পারেনি বলে জানিয়েছে সিএমপি।
পরবর্তীতে সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানানোর প্রেক্ষিতে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।সিএমপি আরো জানায়, এরপরই পুলিশ ঘটনাস্থলে এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ী সনাক্ত করে।চট্টগ্রাম মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে হাটহাজারী থানাধীন পশ্চিম কোয়াইশ এলাকা হতে গাড়ীর চালক মোঃ আনোয়ার হোসেন টিপু (২৪)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে সিএন্ডবি এলাকা হতে গাড়ীর হেলপার জনি দাশ (১৮)কে গ্রেফতার করা হয় এবং তার তথ্যমতে ঘটনায় ব্যবহৃত বাসটি সিএন্ডবি এলাকা হতে উদ্ধার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited