চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরে অল্প বৃষ্টিতেই হাঁটু পানি

স্টাফ রিপোর্টার :    |    ০১:৪০ পিএম, ২০২২-০৫-২১

নগরে অল্প বৃষ্টিতেই হাঁটু পানি

অল্প বৃষ্টিতেই নগরের বিভিন্ন রাস্তায় হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ। পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
পানি চলাচলের ড্রেনে প্রতিবন্ধকতার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রকট আকার ধারণ করলেও ড্রেন ব্যবস্থার উন্নয়নের বদলে কর্তৃপক্ষের দৃষ্টি কেবল নির্মাণ ও ব্যয়মূলক প্রকল্পের দিকে।

জলাবদ্ধতায় ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। স্কুল পড়ুয়া শিক্ষার্থী মাসুদ  বলেন, বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে থাকে। ঘর থেকে বাহিরে যেতে পারি না। আমার বাসা নগরের বাকলিয়ায়, স্কুল চকবাজারে। এই অল্প পথ আসতে তিন থেকে চার স্থানে কোথাও অল্প আবার কোথাও হাঁটু পানির সম্মুখীন হতে হয়।  

বহদ্দারহাটের বাসিন্দা হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য প্রায় বাজারে যেতে হয়। এখানে জলাবদ্ধতা থাকায় চরম বিপাকে পড়তে হয়।

নগরের  চান্দগাঁও,বহদ্দারহাট,চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর,আগ্রাবাদ সিডিএ আবাসিক,বাকলিয়া ,গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহরসহ,নগরের নিচু এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে অফিসগামী এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন।

চাকুরিজীবী  রাজিব বলেন, রাস্তায় পানি থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় অফিসে যাচ্ছি। সামান্য বৃষ্টি হলেই নগরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে জানি না।

শনিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি স্থায়ী হয় সকাল ৯টা পর্যন্ত। এতে নগরের নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে। পানি ঢুকে সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর