শিরোনাম
ঢাকা অফিস : | ০৮:৪২ পিএম, ২০২২-০৫-১৯
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যার পানির চাপে একটি ব্রিজ ভেঙে পড়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভেঙে পড়া ব্রিজটি ওই এলাকার সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে অবস্থিত। জানা গেছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় রামনগর এলাকার ব্রিজটিতে ফাটল দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে বন্যার পানির চাপে ব্রিজটি ভেঙে পড়ে।
এ ঘটনায় সুনামগঞ্জ দোয়ারাবাজারের একাংশের সঙ্গে অন্যপাশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, পানির স্রোতের কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ব্রিজটি কোনোভাবেই মেরামত করা যাচ্ছে না। জরুরি অবস্থায় বিকল্প ব্যবস্থা হিসেবে জনগণের চলাচলে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন।
দোয়ারাবাজার নির্বাহী কর্মকর্ত (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, ব্রিজ ভেঙে পড়ায় আমরা ওই এলাকা দিয়ে সাময়িকভাবে লোকজনের যাতায়াতে নৌকার ব্যবস্থা করব। বন্যার পানি না কমলে ব্রিজ মেরামত বা সংস্কার সম্ভব নয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে লোক এসে ব্রিজের বর্তমান অবস্থা দেখে গেছেন বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited